ঢাকা

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে নতুন করে ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩৮৮ জন সন্দেহজনক এবং ৭৮ জন নিশ্চিত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৩৩ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১২৯ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু।

সারাদেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন সন্দেহজনক রোগীর মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স