ঢাকা

২৯ অক্টোবর কি আদৌ প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সোমবার কোনো বিজ্ঞপ্তি জারি করছে না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। জানা গেছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকায় ফল প্রকাশের দিনক্ষণ তাকে এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

আজ শিক্ষাবোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকে যে সিদ্ধান্ত

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পরেই কেবল পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।

প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় বোর্ডের চূড়ান্ত নোটিশ

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে বা মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করে মৌখিক অনুমোদন নেওয়া হতে পারে। সম্মতি মিললেই মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ও বিস্তারিত ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর অনুমোদনে বিলম্ব হলে পরবর্তীতে নতুন করে করণীয় নির্ধারণ করা হবে।

পুরোনো বিজ্ঞপ্তির পর সৃষ্টি হওয়া সংশয়

এর আগে এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে ২৬ অক্টোবর বিস্তারিত নোটিশ দেওয়ার কথা বলা হয়েছিল। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন বোর্ড চেয়ারম্যান। তবে বর্তমান পরিস্থিতিতে অনুমোদনের অপেক্ষায় ঝুলে রইল বিজ্ঞপ্তিটি।

১২ লাখেরও বেশি পরীক্ষার্থীর অপেক্ষার প্রহর

গত ২ জুলাই শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি স্থগিত পরীক্ষা পিছিয়ে ৯ সেপ্টেম্বর শেষ হওয়ায় ফল প্রকাশের সার্বিক সময়সূচিতেও কিছুটা প্রভাব পড়ে। 


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স