ঢাকা

বউ রেখে ভাতিজিকে নিয়ে পালালেন যুবলীগ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
যুবলীগ নেতা রিপন চন্দ্র দাস যুবলীগ নেতা রিপন চন্দ্র দাস

নোয়াখালীর হাতিয়ায় বউ রেখে কলেজ পড়ুয়া ভাতিজিকে নিয়ে পালিয়েছেন রিপন চন্দ্র দাস নামের এক যুবলীগ নেতা। সোমবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনায় মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তিন সন্তানের জনক। কলেজ ছাত্রীটি সম্পর্কে তার ভাতিজি।

মেয়ের বাবা জানান, দীর্ঘদিন ধরে রিপন তার মেয়েকে উত্যক্ত করছিলেন। একপর্যায়ে প্রেমের প্রস্তাবও দেন। বিষয়টি জানার পর তিনি রিপনের পরিবারকে অবহিত করেন, তবে এতে কোনো সমাধান না হয়ে উল্টো হুমকির মুখে পড়েন। শনিবার সকালে কলেজে যাওয়ার পথে রিপনসহ কয়েকজন মিলে জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

রিপন চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তকে খুঁজে বের করতে তদন্ত চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স