ঢাকা

‌‌‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রশ্নে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, "সূর্য উঠে গেলে সব পরিষ্কার হয়ে যাবে।"

সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি জানান, এখনো সরকার থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত কোনো গেজেট পায়নি নির্বাচন কমিশন। গেজেট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

সিইসি বলেন, "আমরা এখনো অফিসিয়াল কোনো গেজেট পাইনি। গেজেট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।"

এক সাংবাদিক জানতে চান—প্রজ্ঞাপন প্রকাশ হলে দলটির নিবন্ধন বাতিল সম্ভব কি না? জবাবে সিইসি বলেন, "সেটা হলে তখন বলা যাবে। আমরা দেশের জন্য কাজ করি। সূর্য উঠলে দেখতে পাবেন—প্রজ্ঞাপন হলে আপনাদেরও জানা যাবে।"

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কমিশন বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমরা বিষয়টি নিয়ে সচেতন। যদি সরকারিভাবে কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আসে, তবে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স