ঢাকা

২১ মে থেকে রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুন ঈদ উদযাপনের সম্ভাব্য দিন ধরে ২১ মে থেকে শুরু হবে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি জানান, ঈদযাত্রা শুরু হবে ৩১ মে থেকে এবং সেই অনুযায়ী ১০ দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টায়।

অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি: ৩১ মে’র টিকিট – বিক্রি শুরু ২১ মে, ১ জুন – ২২ মে, ২ জুন – ২৩ মে, ৩ জুন – ২৪ মে, ৪ জুন – ২৫ মে, ৫ জুন – ২৬ মে, ৬ জুন – ২৭ মে

সভায় আরও জানানো হয়, ফিরতি টিকিট বিক্রির সময়সূচি পরে জানানো হবে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক এবং সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স