চলতি বছরের (২০২৬) আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের প্রকাশিত এক সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা ১৬ নভেম্বর (সোমবার) থেকে শুরু করে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই ফরম পূরণের সুযোগ পাবেন।

বর্ধিত এই সময়সূচি অনুযায়ী, অনলাইনে ফরম পূরণের পর ‘সোনালী সেবা’র মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বিজ্ঞাপন · inarticle_1

উল্লিখিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সকল মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফরম পূরণের সময় বাড়ানো হলেও, এর আগে গত ৪ নভেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলে বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।