বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের পৃথক আদেশ জারি করতে অর্থ বিভাগে আবারও চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অর্থ বিভাগ পে-স্কেল কার্যকরে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দে সম্মত হলেও নিয়ম অনুযায়ী পৃথক আদেশ জারি করতে হবে। সেজন্যই আদেশ জারির মূল অনুরোধ জানিয়ে উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হচ্ছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলত ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে মোট ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ প্রয়োজন। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।

দেশের শিক্ষা খাতে শিক্ষকদের অসামান্য অবদানের কথা বিবেচনায় রেখে বর্তমান সরকার তাদের জীবনযাত্রার মান ও কল্যাণ নিশ্চিতে এ বাজেট বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1