বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩.৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২.৪৪ ডলারে নেমে এসেছে। পাশাপাশি, মার্কিন অপরিশোধিত তেল বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩.২ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৫.৭২ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে উদ্বৃত্ত অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং এই ইতিবাচক পূর্বাভাসের ফলেই মূলত বিশ্ববাজারে জ্বালানির দামে স্বস্তি ফিরে এসেছে।
সূত্র: আল জাজিরা



