গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) কিশোরগঞ্জে বদলি করা হয়েছে। গতকাল রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়। এর আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া এবং বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন · inarticle_1



