রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি আজ (৯ নভেম্বর) হাইকোর্টে শুরু হচ্ছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ শেষ করে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য নথি হাইকোর্টে আসার পাশাপাশি আসামিদের আপিল ও জেল আপিলও দাখিল করা হয়েছে। আসামিপক্ষে শুনানির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রপক্ষ আদালতটিতে সর্বোচ্চ সাজা বহাল থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন · inarticle_1