ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে ৬টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ইসলাম শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (রাষ্ট্রবিজ্ঞান) বিষয়ে একজন করে মোট ৬ জন শিক্ষক নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ইংরেজিতে পাঠদান এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন। চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা যুক্ত হবে। এ ছাড়া নির্বাচিত প্যানেল থেকে পরবর্তীতে জেলা প্রশাসন পরিচালিত তারার মেলা স্কুল এবং হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজেও নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

আগ্রহী প্রার্থীদের ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে এবং অনলাইনে ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য এসএমএস, ওয়েবসাইট কিংবা ফোনকলের মাধ্যমে জানানো হবে। আবেদনসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৬১৭৬০৫৬৬০ নম্বরে যোগাযোগ করা যাবে।