খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে গত ২৪ নভেম্বর নতুন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগে ও দপ্তরে মোট ১৫টি ক্যাটাগরিতে (মোট ২৫টি পদে) এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি নির্ধারিত নিয়মে ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ২৬ নভেম্বর ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ ও বিভাগগুলো নিচে তুলে ধরা হলো:
অধ্যাপক (গ্রেড-০৩): মোট ৫টি পদ। এর মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২টি, ব্যবসায় প্রশাসন বিভাগে ২টি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ রয়েছে।
প্রভাষক (গ্রেড-০৯): মোট ৩টি পদ। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা—এই তিন ডিসিপ্লিনে ১টি করে পদ রয়েছে।
অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী পদ: উপপরিচালক (শারীরিক শিক্ষা, গ্রেড-০৫) ১টি, উপপরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-০৫) ১টি, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (গ্রেড-০৬) ১টি, সায়েন্টিফিক অফিসার (গ্রেড-০৯) ১টি এবং প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০) ১টি পদে নিয়োগ দেওয়া হবে।
সহায়ক ও অন্যান্য পদ: হিসাব সহকারী (গ্রেড-১৩) ১টি, ড্রাইভার (গ্রেড-১৫) ১টি, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬) ১টি, ল্যাব সহকারী/সহকারী ল্যাব টেকনিশিয়ান (গ্রেড-১৬) ১টি, নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) ২টি, মালী (গ্রেড-২০) ৩টি, ক্লিনার (গ্রেড-২০) ২টি এবং জিআইএস ল্যাব হেলপার/ল্যাব হেলপার (গ্রেড-২০) ১টি পদ রয়েছে।
আবেদন পদ্ধতি, ফি ও কাগজপত্র:
প্রার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদন শেষে ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদনপত্রের ১০ সেট এবং ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ৩ সেট করে হার্ডকপি ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে।
আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। পদভেদে ফি নির্ধারণ করা হয়েছে: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫০০ টাকা, ৮ থেকে ১১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১২ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা। পেমেন্ট স্লিপ আবেদনপত্রের যেকোনো এক সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে।
প্রতিটি সেট আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, সব পরীক্ষার নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র বা নাগরিক সনদের সত্যায়িত কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দিতে হবে। এ ছাড়া ৭, ৮ ও ১০ নম্বর পদের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি ও বিশেষ নির্দেশনা:
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে; দ্বৈত নাগরিকত্ব অথবা বিদেশে স্থায়ীভাবে বসবাস বা বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা আবেদনের যোগ্য হবেন না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমান কর্মস্থলের অনাপত্তিপত্র সংযুক্ত করতে হবে। খামের ওপর স্পষ্টভাবে পদের নাম ও ডিসিপ্লিনের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না।
কোনো বিশ্ববিদ্যালয় বা সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যেকোনো মেয়াদে শাস্তিপ্রাপ্ত বা অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তি আবেদনের অযোগ্য। এ তথ্য গোপন করে চাকরিতে যোগ দিলে পরবর্তীতে তা প্রমাণিত হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
বিশেষভাবে উল্লেখ্য, ২ নম্বর ক্রমিকের প্রভাষক পদের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে গত ৬ মে ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।



