ঢাকা

জুলুম না করা আ. লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

আওয়ামী লীগের সহযোগীরা বিএনপির সদস্য হতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা বিএনপির রাজনীতিকে বাধা দেননি বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তারা চাইলে দলের সদস্য হতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, “দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বিএনপির সদস্য করতে হবে। তবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তিদের এ কর্মসূচির বাইরে রাখতে হবে।” এছাড়া সদস্য সংগ্রহ কর্মসূচি যেন দৃশ্যমান হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

আমীর খসরু আরও বলেন, “গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন, পালিয়ে বেড়িয়েছেন। দল বড় হলেও সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। এখন সাংগঠনিক ভিত্তি মজবুত করার সময় এসেছে।”

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “ভবিষ্যতে রাজনৈতিক প্রতিযোগিতায় যারা আসতে চাইবে, তারা বিএনপির সঙ্গে টিকে থাকতে পারবে না। বিএনপি একটি অভিজ্ঞ, সুসংগঠিত দল। কোনো ষড়যন্ত্রই দলের অগ্রযাত্রা থামাতে পারবে না।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স