ঢাকা

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে আটক রাখার আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (১৮ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স