ঢাকা

অশ্লীল শব্দচয়ন, উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর উপস্থাপিকা তমা রশিদ ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর উপস্থাপিকা তমা রশিদ

বিনোদনমূলক টকশোতে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর উপস্থাপিকা তমা রশিদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়, ‘ফ্ল্যাশটক’ চ্যানেলের বিভিন্ন টকশোতে অভিনেতা-অভিনেত্রীদের সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে তমা রশিদ প্রায়ই আকারে-ইঙ্গিতে অশ্লীল শব্দ ব্যবহার করেন। এসব ভিডিও পরবর্তীতে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পারিবারিক ও সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে করে সামাজিক, ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ হুমকির মুখে পড়ছে বলে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে তমা রশিদকে অনুরোধ করা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে শালীনতা ও নৈতিকতার পরিপন্থী সব কন্টেন্ট ও ভিডিও মুছে ফেলতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ভিডিও বা কন্টেন্ট তৈরি না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যথায়, আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স