ঢাকা

ধর্মীয় বৈষম্য দূর করতে বিএনপির ৩১ দফায় যথেষ্ট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ধর্মীয় বৈষম্য দূর করতে বিএনপি ৩১ দফা যথেষ্ট ধর্মীয় বৈষম্য দূর করতে বিএনপি ৩১ দফা যথেষ্ট

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবায়িত হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। 

সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম নন্দনকাননের প্রাচীন তীর্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম আবির্ভাব উৎসব উপলক্ষ্যে তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজের পৌরোহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলনে, জাতীয়তাবাদের প্রধান দুটি রূপ হলো জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। জাতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান। দেশে ভিনদেশি মতাদর্শ প্রতিষ্ঠিত করতে বিভিন্ন দল জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে, যা তাদের দেশপ্রেমের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। 

তিনি বলেন, নির্বাচন বানচাল করতে কিছু কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে, তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, মহানগর যুবদল নেতা মো. রাজু, তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, দিপক বণিক, ডা. মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, অ্যাড. সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, রিমেন চৌধুরী, অ্যাড. মধুসূদন দাশ, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল ও সুলাল ধরসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স