ঢাকা

খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার ১০ নং বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, আজ মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাঁকে খালাস দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স