ঢাকা

বিএনপিকে যমুনায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপিকে যমুনায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার বিএনপিকে যমুনায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আলোচনার জন্য আগামী ২ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল। ফ্যাসিবাদের কূটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ বিএনপির এই নেতার।

সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেয়ার কোনো কারণ নাই।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স