ঢাকা

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার আরেক আসামি, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন বলে আদালতকে জানানো হয়েছে। ট্রাইব্যুনাল আগামী ১৬ জুন এই তিন আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং এটিই নতুন ট্রাইব্যুনালের অধীনে প্রথম মামলা হিসেবে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হলো।

এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরবর্তীতে চিফ প্রসিকিউটর তা পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আদালতে উপস্থাপন করেন।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি হলো এই মানবতাবিরোধী অপরাধের মামলা। দ্বিতীয় মামলাটি আওয়ামী লীগ শাসনামলে গত সাড়ে ১৫ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে। তৃতীয় মামলাটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রাণহানির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র বলছে, এসব মামলায় আরও আসামির নাম অন্তর্ভুক্ত হতে পারে তদন্তের অগ্রগতি অনুযায়ী।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স