ঢাকা

বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএসএসফ বিএসএসফ
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে।

বিএসএফ এর গুলিতে নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। সে একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, “প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।”

তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্যদের নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে। প্রদীপ সেখানে কীভাবে, কী উদ্দেশ্যে গিয়েছিলেন জানা যায়নি। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স