ঢাকা

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানায়, মাত্র এক ঘণ্টার ব্যবধানে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সেনাবাহিনীর বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। ইরানের এই পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় শুক্রবার, যখন ইসরায়েল ইরানের ভেতরে একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই চলতে থাকে টানা হামলা-পাল্টা হামলা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দাবি করেছে, দেশটির সামরিক বাহিনী প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হামলার সময় ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছু সময় পর পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

সূত্র: বিবিসি, আল জাজিরা.


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স