ঢাকা

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনায় ট্রাম্প, জটিল হতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইরানের পরমাণু স্থাপনা ইরানের পরমাণু স্থাপনা

তেহরানের ফরদো পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনই দাবি করেছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন দেশটির পরমাণু কার্যক্রমে আঘাত হানার কথা চিন্তা করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফরদোর ওই স্থাপনাটি ভূগর্ভস্থ হওয়ায় সেখানে হামলার জন্য প্রয়োজন হতে পারে ‘ব্যাংকার বাস্টার’ নামের মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষধরনের শক্তিশালী বোমা। এই হামলায় ব্যবহার করা হতে পারে বি-২ স্টেলথ বোমারু বিমান।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষক ডেভিড ই. সাঙ্গার এবং জনাথন সোয়ান সতর্ক করে বলেন, ট্রাম্প যদি এই পথে এগিয়ে যান, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নতুন একটি সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যদিও তার নির্বাচনী প্রচারণায় তিনি একাধিকবার এমন যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে আল জাজিরাও এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছে, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এই পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স