ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নীতিমালা করতে চায় সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নীতিমালা করতে চায় সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নীতিমালা করতে চায় সরকার

প্রাথমিকের বেসরকারি শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ইচ্ছেমতো ফি যাতে নেওয়া না হয় তাই এই নীতিমালা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৯জুন) সকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। 

উপদেষ্টা বলেছেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠাক্রম ও পাঠসূচি কেমন হবে তা-ও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। 
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআইয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন। এ সময় তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ক্লাসরুমের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিল ডে চালু করা, আইসিটির মানোন্নয়ন ও বেতন ভাতা বৃদ্ধি, বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। ইনক্লুসিভ এডুকেশনের বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স