ঢাকা

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মনিরুল মাওলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে এবং ওই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালের ৫ জানুয়ারি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটি বিভিন্ন উপায়ে ব্যাংকটি থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা তুলে নেয়। এসব বিতর্কিত ঋণ অনুমোদনের সময়কাল জুড়েই ব্যাংকের এমডি ছিলেন মনিরুল মাওলা। একই এলাকায় বসবাসের সূত্রে এস আলম গ্রুপের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা ব্যাংকটির শীর্ষ পদে তাঁর নিয়োগে প্রভাব ফেলেছিল বলে অভিযোগ রয়েছে।

২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্য ও ডিএমডিরা আত্মগোপনে চলে যান। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের মালিকের ছেলে আহসানুল আলম। তবে মনিরুল মাওলা পদে বহাল ছিলেন। পরে ব্যাংকের অভ্যন্তরীণ চাপের মুখে পরিচালনা পর্ষদ তাঁকে ছুটিতে পাঠায়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স