ঢাকা

‘মব’ সংস্কৃতি সমর্থন করে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঘিরে রাজধানীর উত্তরায় সম্প্রতি ঘটে যাওয়া ‘মব’ ঘটনার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৪ জুন) গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে দলীয় শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপি ‘মব সংস্কৃতি’র বিরুদ্ধে। যদি আমাদের কোনো নেতাকর্মী এতে যুক্ত থাকে, তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে—এটাই বিএনপির অবস্থান।”

সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তা যেন আইন অনুযায়ী এবং যথাযথ প্রক্রিয়ায় বিচার হয়—এটাই আমরা চাই। কিন্তু তার সঙ্গে যেভাবে অবমাননাকর আচরণ করা হয়েছে, বিএনপি তা কোনোভাবেই সমর্থন করে না।”

উল্লেখ্য, রোববার রাতে উত্তরা এলাকায় নিজ বাসার সামনে কে এম নুরুল হুদাকে স্থানীয় জনতা ঘেরাও করে। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং তাকে অপমান করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স