ঢাকা

ডাক্তার উপাধী ব্যবহার করায় ফিজিওথেরাফিস্টকে জেল ও জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আব্দুর রহমান । ছবি: সংগৃহীত আব্দুর রহমান । ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের ওষুধের প্রেসক্রিপশন দেওয়ার দায়ে আব্দুর রহমান নামের এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে নিজেকে “প্রফেসর ডা. আব্দুর রহমান” পরিচয় দিয়ে রোগীদের ভুল চিকিৎসা দিচ্ছিলেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখছিলেন।

গোপন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণার কোনো ছাড় দেওয়া হবে না।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স