ঢাকা

জীবননগর সীমান্তে ৩২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুটি স্বর্ণের বার জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুটি স্বর্ণের বার জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুটি স্বর্ণের বার জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (১৮ জুলাই) বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫৮ বিজিবির অধীনস্থ  মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল আজ বেলা দেড়টার দিকে উপজেলার গয়েশপুর কাদাবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় পাচারকারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ওজন ২৩২ গ্রাম। যার বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা।

বিজিবি জানায়,জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স