ঢাকা

দুর্ঘটনায় সময় ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সরাসরি একটি শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়লে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভবনটিতে।


শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে কোচিং ক্লাস চলছিল এবং সেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ধসে পড়ার পর পরই চতুর্দিকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে।


তাৎক্ষণিকভাবে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স