ঢাকা

এক বছরও হয়নি, অথচ বিভেদে ভরপুর: জুলকারনাইন সায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান (সামি) চলমান আন্দোলনের বিভাজন ও নেতৃত্বের মাঝে ক্ষমতার লোভ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেছেন, "আমার বারবারই মনে হয়েছে, একটা বছরও পার হয়নি, অথচ আমাদের ভেতরে কতশত বিভেদ! কতজনের কত রকমের চাওয়া-পাওয়া! ক্ষমতার লোভে সবাই অন্ধ। অথচ যারা প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবার ও আত্মত্যাগের কথা চিন্তা করলেই এই বিভক্তি এড়ানো যেত।"

সামি আরও বলেন, "চারদিকে তাকান—রাষ্ট্রযন্ত্রের কোথাও স্বচ্ছতা নেই। নাফিসা, সৈকত, আবু সাঈদসহ হাজারো প্রাণ কি এভাবেই বৃথা যাবে? যারা নিজেদের আন্দোলনের কান্ডারী মনে করে, তারা কি একবারও আয়নায় নিজেদের চেহারা দেখে না? তারা কি বুঝতে পারে, নিজেদের কতটা কদাকার বানিয়ে ফেলেছে?"

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, "আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের দেশটাকে রক্ষা করুন—এখন এটাই একমাত্র চাওয়া।"

সামির এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্দোলনের নেতৃত্ব ও গঠনতন্ত্র নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে তাঁর এ মন্তব্যকে অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স