ঢাকা

রংপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত
 অন্তবর্তীকালিন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসা হবে । বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রংপুরে ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। তাদের কোনো ছাড় দেয়া হবে না।

 সম্প্রতি মালয়েশিয়া গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে। কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। অন-অ্যারাইভাল ভিসাগুলো বাতিল হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা অন- অ্যারাইভাল ভিসা দিচ্ছি। সেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না।

এসময় ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা আছে কি না-  সাংবাদিকদের এমন প্রশ্নে  উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।’

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স