ঢাকা

জাতীয় সেমিনার সফল করতে জামায়াতের বাস্তবায়ন কমিটির বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সেমিনার। ‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এ সেমিনারকে সর্বতোভাবে সফল করতে বৃহস্পতিবার সকালে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে সেমিনারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সফল আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারির দায়িত্বে থাকা ইয়াসিন আরাফাত, ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা এবং দক্ষিণ মহানগরের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন প্রমুখ।

সবার উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সেমিনারের সার্বিক সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স