সন্তানের জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জটিল ও সময়সাপেক্ষ একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আরও সহজ, তথ্যনির্ভর ও কার্যকর করতে প্রথমবারের মতো রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’।
British Council এবং Prothom Alo ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফেয়ারটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে CHS Education Limited। ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে Prime Bank PLC এবং আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে Polar Ice Cream।
‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানে ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই আয়োজনটি অনলাইনে চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। ১০ দিনের অনলাইন কার্যক্রমের পাশাপাশি থাকছে এক দিনের অফলাইন ফেয়ার, যা আজ শনিবার রাজধানীর Gulshan Shooting Club-এ অনুষ্ঠিত হচ্ছে।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান
ফেয়ারে অংশ নিচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার বেশ কয়েকটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল। এর মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং হেইলিবেরি ভালুকা।
সরাসরি তথ্য ও পরামর্শের সুযোগ
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত এই অফলাইন ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন অভিভাবকরা। প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যন্ত ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য, কারিকুলাম, সুযোগ–সুবিধা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে এক ছাদের নিচে।
শিশুদের জন্য বিনোদন ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম
ফেয়ারে আগত শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘গেমিং জোন’, যেখানে দিনব্যাপী নানা বিনোদনমূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম চলছে। বিকেলে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রশ্নোত্তর পর্ব, যেখানে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
রেজিস্ট্রেশন ও র্যাফল ড্র
অনলাইনের পাশাপাশি ভেন্যুতেও রয়েছে সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ। ফেয়ার শেষে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে র্যাফল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, যা দিয়েছে Brothers Furniture।
আয়োজকদের প্রত্যাশা
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত। এই ফেয়ারের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে দেশের সেরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর তথ্য একত্রে পাওয়া যাচ্ছে। ফলে ভর্তি প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ফেয়ার সম্পর্কিত বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।