বাংলাদেশ সরকার ও Islamic Development Bank–এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থা দীর্ঘদিন ধরে দেশের তরুণদের কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করছে। বর্তমানে আইটি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে।
৯২ শতাংশ প্রশিক্ষণার্থী কর্মরত
আইএসডিবি–বিআইএসইডব্লিউর তথ্য অনুযায়ী, এই স্কলারশিপ প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৯২ শতাংশ দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত রয়েছেন।
এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৮ হাজারের বেশি আইটি পেশাজীবী তৈরি করেছে, যারা ৩ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।স্কলারশিপের প্রধান সুবিধা
এই স্কলারশিপে নির্বাচিত হলে একজন শিক্ষার্থী যেসব সুবিধা পাবেন—
- প্রায় ২ লাখ টাকা সমমূল্যের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা মূল্যে
- আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ
- অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে হাতে-কলমে শিক্ষা
- আধুনিক ল্যাব ও বাস্তবভিত্তিক প্রজেক্টে কাজের সুযোগ
- কোর্স শেষে প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরি সহায়তা
আবেদনের যোগ্যতা
নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে—
স্নাতক শিক্ষার্থীদের জন্য
- স্নাতক বা ফাজিল পাস
-
মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য
- কম্পিউটার
- টেলিকমিউনিকেশন
- ইলেকট্রনিকস
- সিভিল
- আর্কিটেকচার
- সার্ভে
-
কনস্ট্রাকশন
স্নাতকদের জন্য কোর্সসমূহ
- Web and Mobile App Development using Spring Boot, Android & Flutter
- Web Application Development with Laravel, React, Vue.js & WordPress
- Cross Platform Apps using ASP.NET, Angular & React
- Oracle Database Application Development
- Network Solutions and System Administration
-
Graphics, Animation and Video Editing
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সসমূহ
- Architectural and Civil CAD
- Web Application Development using Laravel & React
- Network System Administration
- Graphics, Video Editing and Motion Graphics
- Web Application Development using ASP.NET
- Cloud Computing using Oracle APEX
- 3D Visualization
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
রাউন্ড–৭৩-এর জন্য আবেদন গ্রহণ চলছে।
-
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬
আবেদন করার নিয়ম
অনলাইনে আবেদন করতে হবে।আবেদন ফরম পূরণের আগে প্রার্থীকে নির্ধারিত ফি (সাধারণত ১০০ টাকা) বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হতে পারে। এরপর প্রয়োজনীয় তথ্য ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।
কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ
বর্তমান চাকরির বাজারে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং এবং গ্রাফিক ডিজাইনের মতো দক্ষতার ব্যাপক চাহিদা রয়েছে। নন–আইটি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রযুক্তি খাতে প্রবেশের একটি কার্যকর পথ।
যাঁরা বিশ্ববিদ্যালয়ে অন্য বিষয়ে পড়েছেন কিন্তু তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি দেশের অন্যতম সেরা সুযোগ।
যোগাযোগ ও বিস্তারিত তথ্যসহায়তার জন্য হেল্পলাইন নম্বর:
- 01719007107
- 0241022483দক্ষতা উন্নয়ন ও চাকরির নিশ্চয়তাসহ তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য আইএসডিবি–বিআইএসইডব্লিউর এই আইটি স্কলারশিপ একটি সময়োপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে দেশের অন্যতম সেরা বিনামূল্যের আইটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ নিতে পারেন আগ্রহীরা।