ঢাকা

আবার ফিরছে কোক স্টুডিও বাংলা, শুরু হয়েছে নতুন মৌসুমের শুটিং

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সংগীতপ্রেমীদের জন্য নতুন সুখবর নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় এই সংগীত আয়োজনের চতুর্থ মৌসুমের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন মৌসুমের একটি গানের দৃশ্যধারণও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি প্রকাশ পাওয়া একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে দুই শিল্পী পারফর্ম করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি গানের দৃশ্যধারণ করা হবে।

তবে এবার কোন শিল্পীরা অংশ নিচ্ছেন বা প্রথম গান কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম শুরু হয়েছিল। এরপর প্রায় এক বছরের বিরতি যায়। পরে ২০২৫ সালের আগস্টে আবারও নতুন গান নিয়ে দর্শকদের সামনে আসে এই সংগীত প্ল্যাটফর্ম।

শুরু থেকেই কোক স্টুডিও বাংলার সংগীত কিউরেটরের দায়িত্বে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। তাঁর তত্ত্বাবধানে লোকসংগীত, আধুনিক ধারা ও ভিন্নধর্মী সাউন্ডের মিশেলে জনপ্রিয়তা পায় অনুষ্ঠানটি।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশিত হয়েছিল ১০টি গান, যা দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স