ঢাকা

নতুন প্রোগ্রাম নিয়ে এনএসইউয়ে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
North South University-এর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগে নতুন চালু হওয়া নৃবিজ্ঞান বিষয়ে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

নতুন এ একাডেমিক প্রোগ্রাম চালুর মধ্য দিয়ে সামাজিক বিজ্ঞান শিক্ষার পরিধি আরও সম্প্রসারণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক মানসম্মত কারিকুলাম ও গবেষণাভিত্তিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা এই প্রোগ্রাম শিক্ষার্থীদের মানবসমাজ, সংস্কৃতি ও ইতিহাসকে গভীরভাবে বোঝার সুযোগ করে দেবে।

অনুষ্ঠারের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক এবং পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক Abdul Baten। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তারা একটি সম্পূর্ণ নতুন একাডেমিক যাত্রার অংশ হতে যাচ্ছে। নৃবিজ্ঞান এমন একটি শাস্ত্র, যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের নানা দিককে ভিন্ন দৃষ্টিকোণ থেকে জানার সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও উৎসাহ নিয়ে নতুন এই পথচলা শুরু করার আহ্বান জানান।

পিএসএস বিভাগের চেয়ারম্যান Rizwan Khair বলেন, নৃবিজ্ঞান একটি আকর্ষণীয় ও গভীরতর বিষয়, যা মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা বিশ্বের জটিল বাস্তবতাকে আরও গভীরভাবে অনুধাবন করতে পারে।

South Asian Institute of Policy and Governance-এর পরিচালক অধ্যাপক S K Tawfique M Haque বলেন, আন্তর্জাতিক মান ও সমসাময়িক একাডেমিক চর্চার আলোকে এই কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও মাঠপর্যায়ের কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

পিএসএস বিভাগের অধ্যাপক এবং NSU Confucius Institute-এর পরিচালক অধ্যাপক Bulbul Siddiqi শিক্ষার্থীদের সামনে নৃবিজ্ঞান প্রোগ্রামের কাঠামো, পাঠক্রম এবং সম্ভাব্য কর্মক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, উন্নয়ন গবেষণা, নীতি নির্ধারণ, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা ক্ষেত্রে নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

School of Humanities and Social Sciences, North South University-এর ডিন অধ্যাপক Md. Rizwanul Islam বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা ও গবেষণার পরিবেশ তুলে ধরে বলেন, নৃবিজ্ঞান প্রোগ্রামটি খুব অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রাণবন্ত ও সম্ভাবনাময় একাডেমিক প্রোগ্রামে পরিণত হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক Abdur Rob Khan নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা এই প্রোগ্রামের প্রথম ব্যাচ এবং পথপ্রদর্শক। আজ থেকে তারা এনএসইউ পরিবারের অংশ, এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম তাদের জন্য উন্মুক্ত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক Nasrin Siraj। তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন প্রোগ্রামের সফল যাত্রা কামনা করেন।

নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা নতুন প্রোগ্রামটিকে ঘিরে আশাবাদের পরিবেশ তৈরি করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নৃবিজ্ঞান বিষয়ে এই নতুন বিএসএস প্রোগ্রাম দেশের উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করবে এবং সমাজ, সংস্কৃতি ও মানবজীবন সম্পর্কে গভীরতর জ্ঞানচর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স