ঢাকা

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ কমানোর যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, বর্তমানে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত রয়েছে। এ পরিস্থিতিতে অষ্টম শ্রেণিতে আলাদা করে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রাখার যৌক্তিকতা নেই বলে মনে করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একজন শিক্ষার্থী সাধারণত ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় একবার এবং নবম শ্রেণিতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য আরেকবার রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকে। ফলে অষ্টম শ্রেণিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি প্রশাসনিক ও মানসিক চাপ তৈরি করছে।

শিক্ষা বোর্ডের ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করছিল। তাই সব শিক্ষা বোর্ডের আওতাধীন অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ নতুন কোনো সিদ্ধান্ত বা নীতিমালা জারি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কোনো কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জেডিসি ও জেএসসি পরীক্ষা স্থগিত হওয়ার পর থেকেই অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছিল। শিক্ষা ব্যবস্থায় একাধিক স্তরে পুনরাবৃত্তিমূলক রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই অতিরিক্ত জটিলতা তৈরি করছিল বলে মনে করছেন অনেকে।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা ধারণা করছেন, সামগ্রিক শিক্ষাব্যবস্থা পুনর্বিন্যাস এবং মূল্যায়ন কাঠামো সংস্কারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে মাধ্যমিক পর্যায়ের নিবন্ধন ও পরীক্ষাপদ্ধতিতে আরও পরিবর্তন আসতে

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স