ঢাকা

বিদায়বেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার বিকেলে তিনি প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স