ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ, আহত ১২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি বাস ও সড়ক নিরাপত্তার টহল গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়। ফলে সুরভি পরিবহনের বাসের ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, "দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ নিহত হয়নি।"

তিনি আরও জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করে থানায় নেওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স