ঢাকা

শুক্রবার দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে আগামী শুক্রবার ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিনি তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

চলতি বছরের এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে তাদের নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত করে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী নিয়োগ। কারণ, স্বাধীনতার পর থেকে এই প্রথমবারের মতো দিল্লি একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে।

নতুন দায়িত্বে দীনেশ ত্রিবেদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স