ঢাকা

আজ সন্ধ্যা থেকে সারা দেশে যৌথবাহিনীর টহল: নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আজ সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড টহল শুরু হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, দেশের যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে যৌথবাহিনীর টহল বৃদ্ধি করা হবে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, "মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, এবং দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।" এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে মোটরসাইকেল দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এদিকে, সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ, ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু করেন। তারা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং শিক্ষা ভবনের সামনে ধাক্কাধাক্কি হয়।

পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, "গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ আশা করা হয়েছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। নারীদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ বেড়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে নিরাপদ বোধ করা সম্ভব নয়।" তারা আরও দাবি করেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং তাকে পদত্যাগ করতে হবে।"


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স