ঢাকা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ফুলব্রাইট স্কলারশিপ, আবেদন করুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম–এর ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নের এই সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির আওতায় বিশ্বের ১৬০টিরও বেশি দেশ থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পান।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, জ্ঞান বিনিময় এবং একাডেমিক সহযোগিতা জোরদার করাই ফুলব্রাইট প্রোগ্রামের মূল লক্ষ্য।

সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পুরো সময়জুড়ে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাবেন।

এর মধ্যে রয়েছে—

সম্পূর্ণ টিউশন ফি
যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া
ভিসা-সংক্রান্ত সহায়তা
মাসিক জীবনযাপন ভাতা
বই ও শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা
অন্যান্য আনুষঙ্গিক শিক্ষা ব্যয়

ফলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রায় সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম উন্নয়ন
হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স
বায়োলজিক্যাল ও ফিজিক্যাল সায়েন্স
সোশ্যাল সায়েন্স
হিউম্যানিটিজ
বিজনেস
ইকোনমিকস
পাবলিক পলিসি
এনভায়রনমেন্টাল সায়েন্স
আরবান প্ল্যানিং
দ্য আর্টস
সাইকোলজি
সিকিউরিটি স্টাডিজ
কারা আবেদন করতে পারবেন

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে—

বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আগে কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা যাবে না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত থাকা যাবে না।
বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করা থাকলে আবেদন করা যাবে না। তবে বাংলাদেশ থেকে মাস্টার্স সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।
যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সেই সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে টোয়েফল (iBT)-এ ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭.০ স্কোর থাকতে হবে।
যাঁদের অগ্রাধিকার দেওয়া হবে

ফুলব্রাইট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে—

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কনিষ্ঠ শিক্ষক
সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা
নীতিনির্ধারণী ও বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠানের গবেষক
উন্নয়ন সংস্থা ও এনজিওর কনিষ্ঠ ও মধ্যম পর্যায়ের পেশাজীবীদের
আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

অনলাইন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের নিম্নোক্ত নথিপত্র জমা দিতে হবে—

অনলাইনে পূরণ করা আবেদনপত্র
উচ্চমাধ্যমিক-পরবর্তী সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ
তিনজন সুপারিশকারীর অনলাইন সুপারিশপত্র
একাডেমিক রেকর্ড-সংক্রান্ত নির্ধারিত ফরম
টোয়েফল বা আইইএলটিএসের স্কোর
জিআরই (GRE) বা জিম্যাট (GMAT) স্কোর থাকলে সেটিও সংযুক্ত করা যাবে
আবেদন শেষ আজ

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে আবেদন করার শেষ সময় ১১ জুলাই ২০২৬, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।

আগ্রহী প্রার্থীদের প্রথমে একটি অনলাইন লগইন অ্যাকাউন্ট তৈরি করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট আবেদন পোর্টালে পাওয়া যাবে।

এ ছাড়া যেকোনো তথ্য জানতে ঢাকায় মার্কিন দূতাবাসের এক্সচেঞ্জ প্রোগ্রামস বিভাগের ই–মেইলে যোগাযোগ করা যাবে।

উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক ও পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে ফুলব্রাইট স্কলারশিপ বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও সম্মানজনক বৃত্তি হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর বাংলাদেশ থেকেও মেধাবী শিক্ষার্থী, গবেষক ও তরুণ পেশাজীবীরা এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স