ঢাকা

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশ একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যচিন্তককে হারাল। শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অধ্যাপক ফজলুল হকের মৃত্যু দেশের শিক্ষা ও সংস্কৃতির পরিসরে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তাঁর জ্ঞানচর্চা, গবেষণা এবং লেখালেখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রোববার বিকেলে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শিক্ষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স