ঢাকা

সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশসহ ১৪ দেশের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বহাল থাকবে।

সৌদি সরকার যে ১৪টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো
খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পাকিস্তানের এআরওয়াই নিউজ

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য— হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং অনুমতি ব্যতীত হজে অংশগ্রহণ রোধ করা। অতীতে অনেকেই ওমরাহ বা ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নির্ধারিত সময়ের বেশি থেকেছেন এবং অনুমতি ছাড়াই হজ করার চেষ্টা করেছেন।

২০২৪ সালের হজে অতিরিক্ত গরমে প্রায় ১,২০০ হজযাত্রীর মৃত্যু ঘটে, যাদের অনেকেই অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে প্রবেশ করতে পারেননি এবং পানিশূন্যতায় মারা যান। এ ধরনের পরিস্থিতি রোধে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে।

তবে সৌদি সরকার জানিয়েছে, যাদের কাছে ইতোমধ্যে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন। এই নিষেধাজ্ঞার পেছনে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কারণ নেই বলেও দেশটি জানিয়েছে। বরং হজযাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৪ জুন থেকে ৯ জুন ২০২৫ পর্যন্ত চলবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স