ঢাকা

রাজশাহীর মানবতাবিরোধী অপরাধের মামলায় খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে প্রসিকিউশন এই অভিযোগপত্র জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম।

অভিযোগে অন্তর্ভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরসহ আরও কয়েকজন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে রাজশাহীতে আন্দোলনকারী রায়হান আলী ও আনজুম সাকিব নিহত হন। এছাড়া ওই সময় একাধিক ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনাতেও অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

এ অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স