ঢাকা

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে জরিমানা ছাড়ের সময়সীমা আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে কোনো জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ করা যাবে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে জানানো হয়, অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে এসব কাগজপত্র হালনাগাদের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটিকে শেষবারের মতো সময় বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্তে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির কাগজপত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারেননি, তারা অতিরিক্ত জরিমানা ছাড়াই নতুন করে তা হালনাগাদের সুযোগ পাবেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স