ঢাকা

‘দেশের মানুষ ও গণমাধ্যম পাশে থাকলে কঠিন সময়ও পার হওয়া সম্ভব’: তথ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল ও চ্যালেঞ্জিং সময় হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গত ১৭ বছরে গড়ে ওঠা বিভিন্ন ব্যবস্থা ও বর্তমান বাস্তবতা মিলিয়ে সরকার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে গণমাধ্যম এবং দেশের জনগণ সহযোগিতা করলে সরকার সঠিকভাবে এগিয়ে যেতে পারবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী।

আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমান সরকার স্বাভাবিক কোনো সময়ে দায়িত্ব নেয়নি। দীর্ঘ ১৭ বছরের ব্যবস্থাপনার প্রভাব এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার এখন অত্যন্ত সংবেদনশীল একটি সময় অতিক্রম করছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে গণমাধ্যম ও দেশের জনগণের সহযোগিতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। সবাই পাশে থাকলে সরকার সঠিক পথে এগিয়ে যেতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স