ঢাকা

ছাত্রশিবির নেতা মহিউদ্দিন খান মাস্টার্সে প্রথম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সের চূড়ান্ত ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে নিজ বিভাগের সর্বোচ্চ স্থান অধিকার করেছেন।

এর আগে, স্নাতক পর্যায়েও তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) মহিউদ্দিন খান তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ফলাফলের বিষয়টি শেয়ার করে লিখেছেন,
“আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝপথে এসে জুলাই আন্দোলনের অনিশ্চয়তা আমার পড়ালেখায় প্রভাব ফেলেছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে প্রথম হওয়াটা অন্যরকম এক অনুভূতি।”

বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এমন অনবদ্য ফলাফল তাঁর একাডেমিক মেধা ও অধ্যবসায়ের সাক্ষ্য বহন করে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স