ঢাকা

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বেনজীর আহমেদ বেনজীর আহমেদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গণমাধ্যমকে বলেন, চলতি মাসেই ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তবে এখন পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের নাম বা ছবি প্রকাশ করা হয়নি।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপরই ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি কার্যক্রম শুরু হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২3 সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন বেনজীর। এরপর ১৫ ডিসেম্বর দুদক বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মোট চারটি মামলা করে। মামলায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকা এবং দুই মেয়ে যথাক্রমে ৮ কোটি ৭৫ লাখ ও ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

২০২৩ সালের ১২ জুন আদালত বেনজীর, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রোকের নির্দেশ দেন। এসব সম্পদ ঢাকার বাড্ডা, আদাবর, গুলশান, নারায়ণগঞ্জ, বান্দরবান, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় অবস্থিত। এছাড়াও, তাদের নামে থাকা ১৯টি কোম্পানির শেয়ার, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও অ্যাকাউন্টও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স