ব্যবসা সহজীকরণে ট্রেড লাইসেন্স ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এখন থেকে দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স একটি সমন্বিত অনলাইন পোর্টালে আনা হবে। এতে ঘরে বসেই আবেদন, কাগজপত্র দাখিল ও ফি প্রদান করে লাইসেন্স পাওয়া যাবে।
বাড়বে মেয়াদ, বদলাবে লাইসেন্সের নাম
ট্রেড লাইসেন্সের মেয়াদে নতুন সুবিধা আনার পাশাপাশি এর নাম পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। প্রচলিত লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের প্রস্তাব রয়েছে। এর ফলে প্রশাসনিক জটিলতা কমবে এবং ব্যবসা পরিচালনা আরও গতিশীল হবে।
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র সহজীকরণ
বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নবায়নে দীর্ঘসূত্রতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রত্যয়ন থাকা সত্ত্বেও নবায়ন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা দূর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করা হবে।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বিশেষ সভা ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস ও অপ্রয়োজনীয় প্রশাসনিক নিয়ন্ত্রণ তুলে দিতে সচিবালয়ে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংস্থার প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।