গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২ জন। তবে এই নির্দিষ্ট সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ পর্যন্ত হামে প্রাণ গেল ১২০১ শিশুর
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২০১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু এবং বাকি ১ হাজার ৯৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এক দিনে নতুন আক্রান্ত ১ হাজার ৪২
গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০৭ জন। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় ৩৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে মোট ১ হাজার ৪২ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগী লাখ ৯০ হাজার পার
গত মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী। আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মোট শনাক্ত ২৩ হাজার অতিক্রম করল
গত ৭ মাসে দেশে মোট ২ লাখ ১৪ ৫৫১ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ২৩ হাজার ১৫৭ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
